← Writing

Jetpack Compose আমার শিখার প্রথম ধাপ

March 14, 2024 by Samith Chowdhury Android
Jetpack Compose আমার শিখার প্রথম ধাপ

পরিচিতি

প্রথমে আমি সবার সাথে একটু পরিচিতি হয়ে নেই, আমি অনেক দিন ধরে এন্ড্রয়েড ডেভেলপমেন্টে লেগে আছি, এন্ড্রয়েড ডেভেলপার হিসাবে আমি কিছু কাজ ও করেছি এবং Envato মার্কেটে কাজ করার অভিজ্ঞতা রয়েছে, তবে আমি এখনও XML ব্যবহার করে অ্যাপ ডিজাইন করি 🙈।

আমার মতো হয়তো অনেকে দেরি করে Jetpack Compose শিখছে তাদের জন্য আমার এই ব্লগ পোস্ট, এই পোস্টে আমি চেষ্টা করেছি আমার প্রথম Jetpack Compose শেখার জন্য যে ধাপগুলি করতে হয়েছে সেই ধাপ তুলে ধরার 🚗 ।

তবে শুরু করার আগে বলে নিতে ভালো যে, এই পোস্টটি শুধুমাত্র তাদের জন্য যারা পূর্বে এন্ড্রয়েড ডেভেলপমেন্ট জানেন। যদি আপনি নতুন এন্ড্রয়েড ডেভেলপমেন্ট শেখছেন, তাহলে এই পোস্টটি আপনার কাজে তেমন সাহায্য করবে না।

Jetpack Compose কী?

Jetpack Compose একটি মডার্ন UI টুলসেট যা এন্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টে ব্যবহৃত হয়। এটি ডেভেলপারদের কে সহজেই এবং দ্রুততার সাথে UI বিল্ড করার সুযোগ করে দেয়। XML লেআউট ডিজাইনের তুলনায় জেটপ্যাক কমপোজে ডিজাইনের কোড রিডেবিলিটি বা পড়তে সহজ করে তোলে সাথেই সহজে বুঝা যায়।

এছাড়াও, Jetpack Compose এর কোড পুনরায় ব্যবহারযোগ্য যার কারণে অনেক কোড একবার লিখে অনেক জায়গায় ব্যবহার করা যায়।

আরও একটি বিষয় হলো, Jetpack Compose ডিজাইনের সহজতা এবং কাস্টমাইজেশনের সুযোগ দেয়, যা ডেভেলপারদের কে তাদের অ্যাপ্লিকেশনগুলির Interface আকার দেওয়ার জন্য আরও বিকল্প দেয়।

সুতরাং, জেটপ্যাক কমপোজে ব্যবহারের মাধ্যমে ডেভেলপাররা সহজেই বেশী উন্নত এবং ফ্লেক্সিবল ইন্টারফেস তৈরি করতে পারে, যা তাদের অ্যাপ্লিকেশনগুলির উন্নত করে এবং ব্যবহারকারীদের জন্য অভিজ্ঞতা বৃদ্ধি পায়।

💡
Jetpack Compose ব্যবহার এর আরও অনেক কারণ রয়েছে যা এই পোস্টে সব তুলে ধরা সম্ভব নয়, আপনি এই লিংক এ যেয়ে আরও পড়তে পারেন - https://developer.android.com/jetpack/compose